সৈয়দপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
সারাদেশ

সৈয়দপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

আমিরুল হক, নীলফামারীর জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পশুখাদ্যের দোকানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন : খেলতে না দেওয়ায় মানববন্ধন

সোমবার (২১ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল কুমার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম।

ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা দপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের শুভ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠনে অনুমোদনছাড়াই পশুর ওষুধ বিক্রি এবং ওষুধ ও পশুখাদ্য একসাথে বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত

এছাড়া বঙ্গবন্ধু চত্বরের হাসান মোল্লা মিলে অনুমোদনহীন পশুখাদ্য তৈরির অভিযোগে মালিকের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের সংরক্ষন অধিপ্তরের নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা