বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনুকরণীয় হতো : শাহীনুল হক মার্শাল
সারাদেশ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনুকরণীয় হতো

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের জন্য অনুকরণীয় হতো।

আরও পড়ুন : ২৫ হাজার টাকার জন্য কৃষক জেলে

বর্তমানে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পুরো দেশে কক্সবাজারের যুব ইউনিট যেন রোল মডেল হয়, সে লক্ষ্যে সবাইকে একযোগে কাজ হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এখন থেকে ভালর জন্য করা হবে সবকিছু।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের যুব ও আজীবন সদস্যদের সাথে নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটির মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : ২৫ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

সভায় বক্তব্য রাখেন নতুন কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সেক্রেটারি অনুপ বড়ুয়া অপু, সদস্য যথাক্রমে রাশেদ হোসাইন নানু, দিদারুল হক সিকদার, তাহমিনা নুসরাত জাহান লুনা, এ এইচ এম ইফতেকখারুল ইসলাম হানিফ, এড. একরামুল হুদা, আলী আহমদ, তাসলিমা রুমানা, বাহাদুর চৌধুরী ও ইউনিট লেভেল অফিসার মোঃ সাইফুল ইসলাম,

সভা শেষে কার্যনির্বাহী কমিটি ইউনিটের বিভিন্ন প্রকল্প অফিস ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন : সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এর আগে যুব সদস্যদের প্রধান সমন্বয়ক আশরাফ হোসেন হৃদয়ের নেতৃত্বে যুব সদস্যদের নিয়ে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। পরে নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা