সারাদেশ

যুদ্ধ ও করোনার কারনে দ্রব্যমূল্য বাড়ায় মানুষ কষ্ট পাচ্ছে

শফিক স্বপন (মাদারীপুর) : আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি বলে আওয়ামীলীগ দস্যুর দল ,আর আওয়ামীলীগ যদি ক্ষমতায় থাকে তাহলে মানুষ নাকি না খেয়ে মারা যাবে । আপনারা কি কেউ বলতে পারবেন আওয়ামীলীগের টানা ১৫ বছরের আমলে একজন লোক না খেয়ে মারা গেছে। এগুলো তাদের মিথ্যাচার। মিথ্যাচার ও ভন্ডামিই তাদের অভ্যাস।

আরও পড়ুন: নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ

বুধবার (২২ মার্চ) মাদারীপুরের রাজৈরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এমপি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাদারীপুর জেলাকে ভূমিহীন-গৃহহীন জেলা হিসেবে ঘোষনা দেন জেলা প্রশাসক ।

শাজাহান খান আরো বলেন, দূর্ভিক্ষ কাকে বলে ? যে দেশে টাকা আছে খাবার নাই তাকে দূর্ভিক্ষ বলে। আমাদের দেশে পর্যাপ্ত পন্য আছে কিন্তু দাম বেশি। এ জন্য মানুষ কষ্টে আছে। ২ বছর করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জ সদর ও গজারিয়াকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষনা

জেলার রাজৈর উপজেলা আছমত আলী খান মিলনায়তনে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপে জলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ পজলুল হক বাবুল, পৌর মেয়র নাজমা রশীদ, এমপির স্থানীয় প্রতিনিধি আ.ফ.ম. ফুয়াদ, উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক সাহাবুদ্দিন সাহা প্রমুখ ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা