সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ বাইক আরোহীর

সোলাইমান ইসলাম নিশান : লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে শাফায়েত হোসেন (১৮) ও রাজন হোসেন (১৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

শুক্রবার (৩০ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফায়েত সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলি এলাকার মো. মনজুর ছেলে ও রাজন লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার আক্তার হোসেনের ছেলে।

আরও পড়ুন : মেক্সিকোতে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু

আহত শোয়েব লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার সোহেল রানার ছেলে, রিয়াজ চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার রফিক মিয়ার ছেলে। অপর আহত তুষারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয়রা বলেন, ঘটনার সময় চলন্ত মোটরসাইকেলে বসে আরোহীরা সেলফি তুলতে যান। এসময় দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে উদ্ধার করব স্থানীয়রা সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন : ট্রলারডুবিতে ৫ জেলের লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, আমরা দুজনকে মৃত পেয়েছি। তুষার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আহত অন্যদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

যে কারণে নাটকে কাজ কমিয়েছেন সাদিয়া আয়মান

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। বর্তমান প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রীকে স...

ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, আহত ৭

ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান...

ট্রুডোর সঙ্গে প্রেম, এবার মুখ খুললেন কেটি পেরি

সাবেক কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুলেছ...

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ ওয়েলফেয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা