ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে মডেল মসজিদের উদ্বোধন

জেলা প্রতিনিধি: নোয়াখালীতে দৃষ্টিনন্দন সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ইসলাম প্রচারে কেউ পদক্ষেপ নেয়নি

রোববার (৩০ জুলাই) সকাল ১০ টায় সদর উপজেলা মডেল মসজিদটি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন তিনি।

এ উপলক্ষে মডেল মসজিদের নিচতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মডেল মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার, সদর উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ মো. আন্দালিব, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবুল কাশেমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন মসজিদের ইমাম।

আরও পড়ুন: ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ উপজেলা ও সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃষ্টিনন্দন এই মসজিদে নামাজ আদায় করতে পেরে দারুন উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।

এসব মডেল মসজিদে নারী-পুরুষদের আলাদা অজু ও নামাজের ব্যবস্থা, পাঠাঘার, পার্কিং ও মৃতদেহ গোসলসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি জ্ঞান অর্জন, হজ্জ্ব নিবন্ধন ও প্রশিক্ষণসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে এ মডেল মসজিদে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা