ছবি : সংগৃহিত
সারাদেশ

লক্ষ্মীপুরে আ’লীগের আলোচনা সভা

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর পৌর ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের আয়োজনে পৌর আজিম শাহ্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শোকাহত আগস্ট ২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

বুধবার (২ আগস্ট) বিকেলে পৌর আজিম শাহ্ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।

আরও পড়ুন: নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়

পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কামালের সভাপতিত্বে ও পৌর ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

অনুষ্ঠান বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান সালাহ্ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন বকুল, জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন মোঃ বাবর সহ আরোও অনেকে।

আরও পড়ুন: ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

বক্তরা বলেন- লক্ষ্মীপুরে উন্নয়ন কার্যক্রম চলমান রাখতে আওয়ামী লীগকে আবার নির্বাচনে জয়ী করতে হবে। বিএনপির আমলে লক্ষ্মীপুরে কোনো উন্নয়ন হয় নাই,আওয়ামী লীগ সরকার বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালিন ভাতা দিয়ে জনগণের পাশে থেকেছে, লক্ষ্মীপুরের রাস্তা সব ছিল ভাঙ্গা আওয়ামী লীগ সরকারের আমলে লক্ষ্মীপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই লক্ষ্মীপুরের উন্নয়নের চিন্তা করে লক্ষ্মীপুরের ৪টা আসন এই আসন সব গুলোতে আওয়ামী লীগকে জয়ী করুন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা