সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় গ্রেফতার ২

জেলা প্রতিনিধি: ফেনীতে বসতঘরে আগুন লেগে দগ্ধ ২ শিশুর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে ভুল দন্ত চিকিৎসা

শনিবার (৭ অক্টোবর) র‌্যাব-৭-এর কোম্পানির অধিনায়ক মোহাম্মদ সাদিকুল ইসলাম গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানায়। শুক্রবার (৬ অক্টোবর) রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মামলার প্রধান আসামিরা ছাগলনাইয়া উপজেলার পশ্চিম মধু গ্রামের আবু আহমেদের ছেলে আব্দুল আজিম ও ফেনীর মধ্যম বিরিঞ্চি এলাকার জয়নাল আবদিনের স্ত্রী মায়া বেগম।

আরও পড়ুন: শেখ হাসিনা মানেই উন্নয়ন

মৃত ২ শিশু হলো, ফকির বাড়ির মুহাম্মদ রনির ছেলে মাইদুল ইসলাম শাহাদাত ও রাহাদুল ইসলাম গোলাপ। শাহাদাত সপ্তম আর গোলাপ ২য় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানায়, রাতে খাবার খেয়ে রনি ও তার স্ত্রী পলি আক্তার এক রুমে আর তাদের ২ সন্তান মাইদুল ও রাহাদুল পাশের রুমে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ২ সন্তানের রুমে আগুন লাগে। তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে শাহাদাতের মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয় আর তাদের ছোট ছেলেকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

ভুক্তভোগী পরিবারের সদস্যরা পূর্ব বিরোধের জেরে পেট্রল ঢেলে পাশের বাসার প্রতিপক্ষরা আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছে। সন্তানদের শোকে বারবার জ্ঞান হারিয়ে হাসপাতালে মা পলি আক্তার।

নিহত ২ শিশুর বাবা রনি জানান, কিছুদিন আগে আমাদের পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের ১ স্বজনের মরদেহ দাফন করতে গেলে তাদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। তখন আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। তারই ধারাবাহিকতায় তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা