সংগৃহীত
সারাদেশ

নওগায় ছুরিকাঘাতে নিহত ১

মহাদেবপুর প্রতিনিধি: নওগার মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আব্দুস সালাম (৫০) নামের একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

আরও পড়ুন: দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

শনিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চকগোবিন্দ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আব্দুস সালাম ঐ গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে।

জানা গেছে, সালাম তার বাড়ির পাশে দুপুর ১টার দিকে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এই সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আজিম উদ্দিনের ছেলে মোজাম (৫০) পেছন দিক থেকে এসে ছুরি দিয়ে পিঠে আঘাত করতে থাকেন। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোজাম সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চুরির অপবাদে কিশোরকে মারধরন

ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা