ছবি : সংগৃহিত
সারাদেশ

গণপিটুনিতে গরু চোর নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে আলাউদ্দিন ব্যাপারী (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত আলাউদ্দিন ব্যাপারী ওই উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুছ ব্যাপারীর ছেলে।

আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির গরু চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরদিন বুধবার সকালে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় গরুর মালিক আনোয়ার হোসেন গরু চোর নিহত আলাউদ্দিনের নামে মামলা করেন। এখন যেহেতু আসামি আলাউদ্দিন মারা গেছে, সেহেতু এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা