বরিশালে শিক্ষক‌কে কান ধ‌রে ওঠ-ব‌সের ঘটনায় মামলা 
সারাদেশ

বরিশালে শিক্ষক‌কে কান ধ‌রে ওঠ-ব‌সের ঘটনায় মামলা 

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ব‌রিশা‌লে শিক্ষক‌কে কান ধ‌রে ওঠ-ব‌স করানোর ঘটনায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে মামলা করা হ‌য়ে‌ছে। নামধারী দুইজন ও অজ্ঞাতনামা ৭/৮ জ‌নের ‌বিরু‌দ্ধে শিক্ষক মিজানুর রহমান সজল নিজেই কোতোয়ালি ম‌ডেল থানায় মামলা‌টি করেন বলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম।

নগরীর জমজম ইন্স‌টি‌টিউটের সা‌বেক শিক্ষক মিজানুর রহমান সজ‌লের সঙ্গে তুচ্ছ বিষয় নি‌য়ে বিরোধের জেরে ২৬ আগস্ট ওই ইন্স‌টি‌টিউ‌টের ছাত্র ইম‌তিয়াজ ইমন ও তার সহ‌যো‌গীরা নগরীর অক্স‌ফোর্ড মিশন রো‌ডে নি‌য়ে তা‌কে মারধর ক‌রেন। পাশাপা‌শি ওই শিক্ষক‌কে কান ধ‌রে ওঠ-বস ক‌রি‌য়ে সেই ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেওয়া হয়।

জমজম ইন্স‌টি‌টিউ‌টের ছাত্রী ও ছাত্র ইম‌নের স্ত্রী মনিরাও সেখানে উপ‌স্থিত ছি‌লেন। তখন ইমন ও তার সহ‌যোগীরা ম‌নিরা‌কে যেন ডিস্টার্ব করা না হয়, সজল‌কে সেই শপথবাক্যও পাঠ করান, যা ভাইরাল হওয়া ভি‌ডিও‌তে দেখা ও শোনা যায়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা