অপরাধ

যৌতুক না দেয়ায় স্ত্রীর নানা-মামাকে হাত বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে যৌতুক না দিয়ে নাতনীকে দেখতে আসায় স্ত্রীর নানা ও মামাকে হাত বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মাস আগে সিংগাইর উপজেলার খাসেরচর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর কাজীপাড়া গ্রামের প্রভাবশালী বসির মহাজনের ছেলে আবুল কালামের বিয়ে হয়। গত মঙ্গলবার (১০ আগস্ট) নানা আব্দুল মান্নান মোল্লা ও মামা শহিদ মোল্লা সোনিয়া আক্তারকে দেখতে তার শ্বশুর বাড়িতে আসে। বিয়ের সময় এতিম সোনিয়ার বাবার পক্ষ থেকে জামাইকে যৌতুক না দেয়ায় নানা ও মামা শ্বশুরকে বাড়ির ছাদে নিয়ে পানির পাইপের সঙ্গে হাত বেঁধে মারধর করেন জামাই আবুল কালাম ও তার বাবা বসির মহাজন।

এসময় একটি সাদা ষ্ট্যাম্পে তাদের স্বাক্ষর নেয় এবং সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে বাড়ির ছাদে নিয়ে আবারও মারধর করে তারা হত্যার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে ৯৯৯ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে।

ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বসির মহাজন ও তার ছেলে আবুল কালাম এলাকায় নানা অপরাধমুলক কাজ করলেও তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।

এদিকে ঘটনার সত্যতা জানতে সাংবাদিকরা বসির মহাজনের বাড়িতে গেলে তিনি ও তার ছেলে ক্ষীপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ইতালিতে জরুরি অবস্থা জারি, শহরে শহরে আঁটসাঁট নিরাপত্তা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর প্রতি...

মোংলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত মাদক কারবারি  রহিম গ্রেফতার

মোংলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোঃ আব্দুর...

উৎসবমুখর পরিবেশে নরসিংদীতে ম্যারাথন অনুষ্ঠিত

সুস্থ জীবনধারা ও শারীরিক সচেতনতার বার্তা ও ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা