অপরাধ

ভোলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারের বিশ্বরোড চত্ত্বরে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী মেহেদি হাসান রাজু ও মো. মিরাজকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।

আটককৃত মিরাজ বাপ্তা চাচড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা সিভিল সার্জনের ড্রাইভার শাহে আলমের ছেলে এবং রাজু ধনিয়া ১নং ওয়ার্ডের বাসিন্দা বশির আহমেদের ছেলে।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন শীল বলেন, ‘বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় ভেদুরিয়া ফেরিঘাট থেকে পরানগঞ্জ বাজার হয়ে ইয়াবা নিয়ে মোটরসাইকেলে ভোলা যাচ্ছিলেন ওই দুজন। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজন ও মাইনুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পরানগঞ্জ বাজারের বিশ্বরোড চত্ত্বরে অবস্থান নেই। রাজু ও মিরাজের মোটরসাইকেলে থামিয়ে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা