অপরাধ

খুলনায় ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা নগরীতে ব্যবসায়ী মো. আরজুকে (৩৭) ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল নিয়ে গেছেন ।

সোনাডাঙ্গা থানার বি কে রায় রোডের সামিট স্কুলের সামনে রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের শিকার আরজু একজন ওয়েল ব্যবসায়ী। তিনি নগরীর পার হাউজ মোড়ে হিরা অটো মোবিল দোকানের স্বত্তাধিকারী।

ব্যবসায়ী আরজুর ভাই মো. সারফারাজ বলেন, সারাদিনের বেচা-কেনা শেষে আরজু ও তার বাবা টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছে সামিট স্কুলের সামনে তিনজন একটি মোটরসাইকেলে এসে পথরোধ করে পিস্তল ও চাকু ঠেকিয়ে এক লাখ ৭৮ হাজার টাকা ও দুইটি মোবাইল নিয়ে চলে যান।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা