অপরাধ

যশোরে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত 

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ইমরুল হোসেন (২৪)।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকা এই ঘটনা ঘটে। আহত ইমরুল শহরের ঘোপ বউবাজার ধানপট্টির আকরাম আলীর ছেলে।

আহত ইমরুল ও তার স্বজনরা জানান, একই এলাকার পারভেজ, রানা, নূরনবী পূর্বশত্রুতার জের ধরে তার পশ্চাদ্দেশে ছুরি মেরে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডে দায়িত্বরত ডাক্তার রুবেল মোল্লা জানান, ইমরুলের শরীরে তিন দফা ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা খুলনায় রেফার করা হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫.৬ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় রাজশাহী শিক্ষা...

বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা; জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে য...

এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে গত বছরে...

সাগর উত্তাল, বৈরী আবহাওয়ার কবলে দুবলারচরের জেলেরা

মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচর...

গাইবান্ধায় ধানক্ষেত থেকে আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেও পুলিশের হাত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা