ভারতীয় মোবাইলসহ পাচারকারী আটক
অপরাধ

৫১টি ভারতীয় মোবাইলসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিনিধি:

যশোরের বেনাপোলে উন্নতমানের ভারতীয় ৫১ পিস মোবাইলসহ মোহাম্মদ বাবু (২৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের নিলা মিয়ার ছেলে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মোবাইল পাচারকারী ভারত থেকে মোবাইলের চালান এনে বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড়ে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে উন্নতমানের ৫১ পিস ভারতীয় মোবাইলসহ বাবুকে হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা