অপরাধ

খুলনায় কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: নগরীর সোনাডাংগা থানার বয়রা এলাকায় মেসের নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা কলেজছাত্রী করেছেন রানী মণ্ডল (১৯)। রানী বাগেরহাট জেলার মংলা উপজেলার জয়খা গ্রামের গৌর মণ্ডলের মেয়ে ও খুলনার খালিশপুরের সিটি পলিটেকনিক্যাল কলেজের ল্যাবরেটরি মেডিসিনের ৪থ বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, বয়রা হাজী ফয়েজউদ্দিন স্কুলের পাশে ওই মেসে ভাড়া থাকতেন রানী মণ্ডল। শনিবার (৮ আগস্ট) দুপুরে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ঝুলে ছিলেন তিনি। মেসের অন্য মেয়েরা দেখতে পেয়ে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামালা হয়েছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা আছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা