লঞ্চে নিহত নারী ঢাকার পল্লবী, ঘাতক আটক!
অপরাধ

লঞ্চে নিহত নারী ঢাকার লাবনী, ঘাতক আটক!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল: বরিশাল নদীবন্দরে পারাবত-১১ লঞ্চ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস লাবনী (২৯) তার বাবা আব্দুল লতিফ মিয়ার সঙ্গে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের মা। তার স্বামী ওলিয়র রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লঞ্চের কেবিনে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সব বিষয়ে বিস্তারিত জানাবে পিআইবি।

মরদেহ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর নিহতের পরিচয় পাওয়া গেছে বলে জানান সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঢাকা থেকে এসে মরদেহ শনাক্ত করে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন নিহতের ভাই মোক্তার হোসেন।

হত্যাকারী পুরুষ লঞ্চের তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিনটি ‘‌কামরুল ইসলাম’ নামে ভাড়া করেন। যা পুরোটাই ছিল সাজানো। পুলিশ জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনা এবং ঠাণ্ডা মাথায় রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে লঞ্চে তুলে লাবনীকে খুন করেন ওই কথিত ‘কামরুল’। ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে ভেড়ার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌ-পুলিশ ওই লঞ্চটি থেকে পল্লবীর মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা