বিয়ে করলেন অভিমন্যু ও মানালি
বিনোদন

বিয়ে করলেন অভিমন্যু ও মানালি

বিনোদন ডেস্ক:

কলকাতার চলচ্চিত্র পরিচালক অভিমন্যু মুখার্জী ও অভিনেত্রী মানালি দে বিয়ের করেছেন। করোনার মহামারির মধ্যে একেবারে সাদামাটা আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন অভিমন্যু ও মানালি। তবে প্রচলিত বিয়ের অনুষ্ঠানগুলোর আয়োজন না করে কোভিড-১৯ আবহে শুধুমাত্র মালাবদল ও সিঁদুরদানের মধ্য দিয়ে তারা বিয়ের কাজ সেরেছেন।

দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

মানালি বললেন, করোনার প্রকোপ না থাকলে বিয়েটা আরও বড় আয়োজনে হত। গত ১৫ অগাস্ট রেজিস্ট্রির দিন অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। উনি ফিরতেই তাড়াতাড়ি বিয়েটা সেরে নিতে হল।

অভিমন্যু জানান, এখন বিয়ে করার কারণ একটাই, পরিবারকে অনেক সময় দিতে পারবেন।

অভিমন্যু মুখার্জী পরিচালিত ‘নিমকি ফুলকি’ সিনেমার সেটে এই নির্মাতার সঙ্গে মানালি দে'র পরিচয় হয়। এরপর প্রেম থেকে রেজিস্ট্রি। একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ ‘নিমকি ফুলকি ২’।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা