অক্ষয়ের সঙ্গে আর কাজ করবেন না শিল্পা
বিনোদন

অক্ষয়ের সঙ্গে আর কাজ করবেন না শিল্পা!

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অভিনয় জীবনে বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তার। রাবিনা ট্যান্ডন, শিল্পা শেঠি থেকে শুরু করে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ অনেক অভিনেত্রীর সঙ্গেই তিনি সম্পর্কে ছিলেন বলে জোর গুঞ্জন ছিল বলিপাড়ায।

তাকে ক্যাসানোভা হিসেবেই চিনতেন অনেকে। আবার সম্পর্কে ইতি টেনে মনও ভেঙেছেন তিনি।

রাবিনা ট্যান্ডন এর সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায়। তারপরে রাবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেঠির একই অভিজ্ঞতা হয়েছিল।

একটি সংবাদমাধ্যমে শিল্পা শেঠি বলেছেন, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল।

শিল্পার সঙ্গে থাকাকালে নাকি অন্য আরেকটি সম্পর্কেও ছিলেন অক্ষয়।

শিল্পা বলেন, ‘আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালে আরো একটি সম্পর্ক ছিল। অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছেন এবং সময়মতো অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছেন।’

শিল্পা আরও বলেন, ‘আমি একমাত্র অক্ষয়ের বিষয়ে সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত, তিনি এই সমস্ত কিছু ফিরে পাবেন। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে, আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি। আমি তার সঙ্গে আর ভবিষ্যতে কোনোদিন কাজ করবো না।’

সান নিউজ/ বিএম/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা