এবার মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন দিয়া মির্জা
বিনোদন

এবার মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন দিয়া মির্জা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে বলিউডে মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল ভারতের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা সিবিআই। এরপর আলাদা করে মামলা রুজু করে তদন্ত শুরু করে এনসিবি। আর ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী,শৌভিক চক্রবর্তীসহ ১৮ জন।

তবে এর মধ্যে অনেকের নাম আসছে যেমন,সারা আলি খান,রাকুল প্রীত সিং,শ্রদ্ধা কাপুর,দীপিকা পাড়ুকোন আর এবার জড়ালেন দিয়া মির্জা। দীপিকিার পর এবার দিয়া মির্জাকে সমন পাঠাবে এনসিবি,অন্তত সূত্র মারফত জানা গেছে। আর খুব দ্রুতই জিজ্ঞাসাবাদের জন্য নর্কো দফতরে তলব করা হবে এই অভিনেত্রীকে ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে বলিউডে মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল ভারতের গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা সিবিআই। এরপর আলাদা করে মামলা রুজু করে তদন্ত শুরু করে এনসিবি। ইতোমধ্যেই গ্রেফতার রয়েছেন রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তীসহ ১৮ জন। তবে লম্বা হচ্ছে বলিউডের তালিকা।

এনসিবি সূত্রে আরও জাননো হয়েছে, দিয়ার ম্যানেজার হলেন অনুজের প্রেমিকা। তিনিই দিয়াকে সময়মতো মাদক পৌঁছে দিতেন। ২০১৯ সাল থেকেই চলছে এই আদানপ্রদান। এমনকি, দুইবার মাদক পাচারকারীদের সঙ্গে দেখাও করেছিলেন দিয়ার ম্যানেজার। দিয়ার ম্যানেজারকেই আগে ডেকে পাঠানো হচ্ছে বলে সংবাদ সূত্রে খবর। এরপর ডেকে পাঠানো হবে অভিনেত্রীকে।

সান নিউজ/বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা