বিনোদন

স্টেশনের সেই শিশুটির পাশে শাহরুখ

বিনোদন ডেস্ক:

স্টেশনে শুয়ে থাকা মৃত মাকে জাগানের জন্য গায়ের চাদর টেনে ডেকে যাচ্ছে এক ছোট শিশু। এমন মর্মান্তিক ভাইরাল দৃশ্য সবার মনেই দাগ কেটে গিয়েছ। সেই শিশুর পাশে দাঁড়িয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

বিহারের এই শিশুর দায়িত্ব নিল শাহরুখ খানের মীর ফাউন্ডেশন। শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন যোগাযোগ করে ওই শিশুর পরিবারকে সাহায্য করেছে। খবর জিনিউজের।

সোমবার (০১ জুন) মীর ফাউন্ডেশন একটি টুইট করে ধন্যবাদ জানায়, যারা ওই শিশু এবং তার পরিবারকে খুঁজতে সাহায্যে করেছে। এরপর মীর ফাউন্ডেশনের টুইটকে রিটুইট করেন কিং খান লিখেন, আমরা সকলেই প্রার্থনা করি পিতামাতার হারানোর দুর্ভাগ্যজনক ক্ষতির মোকাবিলায় শক্তি পায় যেনো। আমি জানি অভিভাবক হারানোর যন্ত্রণা। আমাদের ভালোবাসা ও সহযোগিতা তোমার সঙ্গে।

বর্তমানে দাদুর হেফাজতে রয়েছে মা-হারা ওই ছোট্ট শিশু। মীর ফাউন্ডেশনের তরফে ওই শিশুর একটি ছবিও প্রকাশ করা হয়।

জানা যায়, অরবিনা খাতুন নামে ওই মহিলা শ্রমিক স্পেশাল ট্রেনে গুজরাট থেকে বিহার ফিরেছিলেন। ক্লান্ত শরীর নিয়ে মুজফফরপুর স্টেশনেই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। সেখানেই মৃত্যু হয় তার।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা