বিনোদন

প্রিয়াঙ্কার 'বেওয়াচ' অর্থহীন সিনেমা: পামেলা!

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৭ সালে হলিউডে বিগ বাজেটে নির্মিত হয় তার অভিনীত ছবি 'বেওয়াচ'।

সিনেমাটি বেশ ব্যবসায়িক সাফল্য পেলেও সমালোচকদের প্রশংসা পায়নি। এই সিনেমা নিয়ে এবার সমালোচনা করলেন হলিউড তারকা পামেলা অ্যান্ডারসন।

তার মতে অনেক টাকা খরচ করেও 'বেওয়াচ' সিনেমা তেমন কিছু দেখাতে পারেনি।

পামেলা মূলত 'বেওয়াচ'- এর মূল সিরিজের অভিনেত্রী। সেই টিভি সিরিজ দিয়ে নব্বই দশকে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই হলিউড অভিনেত্রী। সেই 'বেওয়াচ'-এরই অ্যাডাপটেশন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও প্রিয়াঙ্কার 'বেওয়াচ' নিয়ে মোটেও খুশি নন পামেলা।
ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন অনুষ্ঠানে পামেলা বলেন, এই 'বেওয়াচ'-এর মতো সিরিজ ফিল্মে পরিণত করা অর্থহীন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা