বিনোদন

আবারও কাজে ফিরছে হলিউড

বিনোদন ডেস্ক:

বিশ্ব করোনা মহামারিতে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে হলিউড, বলিউডসহ সকল ফিল্ম ইন্ডাস্ট্রির কাজ। তবে সম্প্রতি কাজে ফেরার ঘোষণা দিচ্ছে টিভি প্রোডাকশন ও সিনে ইন্ডাস্ট্রিগুলো।

সেই ধারাবাহিকতায় আগামী শুক্রবার ১২ জুন থেকে পূণরায় শুরু হতে পারে হলিউডের টেলিভিশন ও ফিল্ম প্রোডাকশনের কাজ।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, সিনেমার প্রোডাকশনের কাজ শুরুর পূর্বে প্রযোজকদের অবশ্যই স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদন নিতে হবে।

একই সঙ্গে প্রোডাকশনের কাজ শুরুর আগে জুন মাসের শুরুতেই হলিউড স্টুডিও এবং শ্রমিক ইউনিয়নের একটি টাস্ক ফোর্স (অভিনেতা এবং ক্রু সদস্যসহ) সকলের করোনাভাইরাস পজিটিভ কিনা সেটাও টেস্ট করে নেয়া হবে।

সেই সঙ্গে কাজে ফিরতে, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই টাস্কফোর্সের নির্দেশিকা অনুসরণ করতে হবে। সেই সঙ্গে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে ছাড়পত্রও নিতে হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা