বিনোদন

অক্ষয়কে সমকামী ভেবেছিলেন শাশুড়ি!

বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে সমকামী ভেবেছিলেন তার শাশুড়ি ডিম্পল কাপাডিয়া। এক সাক্ষাৎকারে এসব কথা জানান অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল।

তিনি বলেন, বিয়ের আগে অক্ষয়কে নিয়ে অন্যরকম মনোভাব ছিল মায়ের। সেটা হচ্ছে "অক্ষয় সমকামী"!

টুইঙ্কল করন জোহরের চ্যাট শো-এ বলেন, 'অক্ষয় আমাকে বিয়ে করবে বলে মায়ের সঙ্গে দেখা করতে আসে। আমি আর মা একটা সোফায় বসেছিলাম। ও আমাদের উল্টোদিকে বসেছিল। ওর পাশেই ছিল মায়ের এক বন্ধু। অক্ষয় ওনার পিঠে আকুপাংচার করছিল।'

মা আমার কানে কানে বলল, 'অক্ষয় চলে গেলে আমি তোমায় কিছু বলতে চাই'। আমি অধৈর্য হয়ে বললাম, 'না এখনই বল।' মা বলল, 'তোমার বন্ধু সন্দীপ যে সংবাদপত্রে লেখালেখি করে বলছিল, অক্ষয় সমকামী'।

বিষয়টি যাচাইয়ের জন্যে ডিম্পল তার মেয়েকে একটি শর্তও জুড়ে দেন। টুইঙ্কেল বলেন, "মা আমাকে বলল ' তোমরা আগে ১ বছর লিভ টুগেদার কর, তারপর বিয়ে কর'।"

টুইঙ্কেল জানান, 'মায়ের কথামত আমরা তাই ১ বছর লিভ ইন সম্পর্কে ছিলাম।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা