বিনোদন

দেবর সুশান্তের শোকে বৌদির আত্মহত্যা

বিনোদন ডেস্ক:

দেবরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। বিহারের বাড়িতে সোমবার তার মরদেহ পাওয়া গেছে।

রোববার দুপুরে টিভির পর্দা থেকেই পরিবার জানতে পারেন, সুশান্তের আত্মহত্যার খবর। এরপরেই যেনো শোক নেমে আসে সুশান্তের আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। সেখানেই কেটেছে তাঁর শৈশব।

বিহারের সেই বাড়িতেই থাকতেন সুশান্তের দাদার স্ত্রী সুধা দেবী। মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময়ই নাকি মৃত্যু হয়েছে বৌদি সুধা দেবীর। প্রিয় দেবরের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পৌঁছনোর পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

মাত্র ১ দিন আগে পরিবার হারিয়েছে ৩৪ বছর বয়সী সুশান্তকে। ছোট ছেলের শোকে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বাবা। দেবরের মৃত্যুশোক সামলাতে না পেরে এবার আত্মহত্যা করলেন সুশান্তের বৌদি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা