সুশান্তের, অপেক্ষায়, চেয়ে, ফাজ,!,
বিনোদন

সুশান্তের পথ চেয়ে ফাজ!

বিনোদন ডেস্ক:

বলিউডের অতি অল্প সময়ে জনপ্রিয়তা পাওয়া সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় স্তব্ধ গোটা ভারত। প্রণোচ্ছ্বল অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। শোকাহত তার ভক্তরাও।

সহকর্মী থেকে পরিবার- প্রিয় সুশান্ত সিং রাজপুতকে হারিয়ে সবাই ব্যথিত। সেই ব্যথা-বেদনার কথা কখনও তারা লিখছেন, কখনও বলছেন প্রকাশ্যে। মনটা তাতে হয়ত একটু হালকা হচ্ছে। কিন্তু 'ফাজ' কী করবে? ও যে বলতে পারে না। বুক দেখিয়েও বলতে পারে না!

ফাজ, সুশান্ত সিং রাজপুতের পোষ্য কুকুর। এতেই শেষ হয়ে যায় না সব বলা। বরং 'নিঃসঙ্গ' সুশান্তের সবথেকে কাছের কেউ থাকলে, সে ফাজ। অসময়ে বিদায় নিয়েছেন সুশান্ত। কিন্তু ফাজ কি বুঝতে পারছে আর কখনও ফিরে আসবে না প্রিয় মানুষটা? আর কখনও এসে কোলে তুলে আদর করে দেবে না?

সুশান্তের মৃত্যুর পর থেকেই বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সে। খাওয়াদাওয়া বন্ধ। সামান্য আওয়াজ পেলেই দৌড় যাচ্ছে দরজার কাছে, মানুষটা কি এলো? না, আবার চোখের কোনে পানি নিয়ে ফিরে এসে শুয়ে পড়ছে। তবে, মোবাইলের স্ক্রিনে সুশান্তের মুখটা দেখলেই যেন উজ্জ্বল করে উঠছে ফাজের মুখটা!

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা