বিনোদন

মৃত্যুর খবর আগেই জানতেন সুশান্ত!

বিনোদন ডেস্ক :

মৃত্যুর আগেই নাকি মৃত্যুর ‘গন্ধ’ পাচ্ছিলেন সুশান্ত সিং রাজপুত। এমনটি জানাচ্ছেন তার বন্ধুরা। মৃত্যুর ঠিক ১৪ দিন পরও সুশান্তের শেষ সময়ের পরিস্থিতি কিছুতেই মন থেকে সরাতে পারছেন না অনুরাগীরা।

সুশান্ত নাকি প্রায়ই বলতেন, তাকে কেউ সমূলে ধ্বংস করতে চায়।

মহারাষ্ট্রের পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, মৃত্যুর তিন মাস আগে থেকেই প্রায়ই নিজের মৃত্যুর কথা বন্ধুদের বলতেন তিনি।

নির্দিষ্ট কারো নাম উল্লেখ না করলেও বলিউডের কিছু মানুষ তাকে 'টার্গেট' বানিয়েছে। তার বিরুদ্ধে গুজব রটিয়ে বলিউড ক্যারিয়ার নষ্টের পাঁয়তারা করা হচ্ছিল তখন। প্রায়ই তার বন্ধুদের এমনটাই বলতেন সুশান্ত।

সুশান্ত বন্ধুদের জানিয়েছেন, তার উপস্থিতি অনেকে সহ্য করতে পারতেন না। তার ইন্ডাস্ট্রিতে টিকে থাকার ব্যাপারে নাখোশ ছিলেন অনেকে। এমনকি অভিনয় থেকে দূরে ঠেলে দিতে চাইত অনেকে। তবে সঠিক কোনো ক্লু না পাওয়ায় তদন্তে বিষয়গুলো উঠে আসছে না।

সুশান্তের ঘনিষ্ঠজনেরা জানাচ্ছেন, যশরাজ ফিল্মস সুশান্তকে চেপে দেয়ার চেষ্টা করছিল। চুক্তির অজুহাতে বাইরের চলচ্চিত্রে কাজ করতে দেয়া হত না।

চুক্তিমতো তিন ছবি নিয়েও গড়িমসি করে প্রতিষ্ঠানটি। চুক্তির কারণে ‘রাম লীলা’ ও ‘বেফিকরে’র মতো চলচ্চিত্র হাত ছাড়া হয় তার। এছাড়া ছয় মাসে সাতটি চলচ্চিত্র হাত থেকে ফসকে যায় সুশান্তের।

এরইমধ্যে সুশান্তের মৃত্যুর ঘটনায় ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তাদের আবারো জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে মুম্বাই পুলিশ। সূত্র-আনন্দবাজার অনলাইন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লক্ষ্মীপুরে অধ্যক্ষ দেলোয়ারকে হয়রানির  প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্...

ঢাকায় ভবন থেকে পড়ে ভোলার ছেলে মামুনের মৃত্যু

রাজধানী ঢাকার কলাবাগান এলাকার গ্রীন লাইফ হাসপাতালে...

‘ফল খেতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো’

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা