স্বাস্থ্য

রোগীদের চিকিৎসায় জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক:

যাদের করোনাভাইরাসের উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের প্রতি স্বাস্থ্য অধিদফতর জরুরি নির্দেশনা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসানের স্বাক্ষরে ২৫ মার্চ বুধবার এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় জরুরি নির্দেশনা বিষয়ক নোটিশে বলা হয় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাজনিত জটিলতা মোকাবিলার জন্য নিম্নবর্ণিত নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি ও বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসক কোনও রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করতে পারবেন না।

যদি কোনও রোগীর কোভিড-১৯ লক্ষণ থাকে, তবে প্রথম চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেবেন। প্রয়োজনে পিপিই পরিধান করা দ্বিতীয় চিকিৎসকের কাছে পাঠাবেন।

দ্বিতীয় চিকিৎসক পিপিই পরিহিত অবস্থায় রোগীকে চিকিৎসা দেবেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা