স্বাস্থ্য

ডা. জাফরুল্লাহর স্ত্রী-ছেলে করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলে। তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রোববার (৩১ মে) রাতে ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক সন্ধ্যা ৭টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। শারীরিক দুর্বলতা ও হালকা জ্বর আছে তার। তাদের ছেলে বারিশ চৌধুরীও গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, রাত পৌনে ৯টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী গণস্বাস্থ্য হাসপাতাল থেকে চেকআপ করে বাসায় গেছেন। তার ছেলেও বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে কাশি ও কিছুটা শ্বাসকষ্ট নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়স্ক জাফরুল্লাহ চৌধুরী অনেকদিন থেকেই কিডনির অসুখে ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা