আন্তর্জাতিক

বাংলাদেশে উপ-আদালত করতে আইসিসি'র কাছে রোহিঙ্গাদের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক:

রাখাইনে এখনও যে রোহিঙ্গারা আছেন, তাদেরকে সুরক্ষা দেয়ার জন্য মিয়ানমারকে সব ধরণের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছে নেদারল্যাডন্সের দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় গত ২৩ জানুয়ারি ঘোষণা করা অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি নির্দেশনা দেয় আইসিজে।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও প্রায় ৪ লাখের মতো রোহিঙ্গা। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১১ লাখের উপর রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে। অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। এই মুহুর্তে

তাদের তাদের আস্থার জায়গা আইসিজে। তাই এবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) উপ-আদালত বাংলাদেশে স্তাপন করতে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়ে আবেদন করেছে রোহিঙ্গা প্রতিনিধিদল।

গত ২৯ ফেব্রুয়ারি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এ আবেদন করেন।

চিঠিতে বলা হয়, আমরা বাংলাদেশে আইসিসি'র উপ আদালত করতে আবেদন জানাচ্ছি, কেননা আমরা গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ এবং আমাদের ইউরোপ সম্পর্কে ধারণা অনেক কম।

এ ছাড়া চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো। সেখানে আমাদের কম ব্যয় হবে এবং যাতায়াত খরচও কম লাগবে। এছাড়া আমাদের অনেক পঙ্গু সাক্ষী রয়েছে, এ নিয়ে আমরা বিচারকের সঙ্গে সহজে আলোচনাও করতে পারব। আমাদের নির্যাতিত রোহিঙ্গারা ওই আদালতে যেতে পারবে, শুনতে পারবে তাদের কথা। এতে আমরা আরো জানতে, শিখতে পারবো যা সমস্যা সমাধানেও পরবর্তীতে কাজে আসবে বলে আশা করছি।

চিঠিতে আরো বলা হয়, আমরা ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। সেই কাজের অংশ হিসেবে আমরা মামলার প্রমাণাদি সংগ্রহে আইসিসি'র আইনজীবী, তদন্তকারী দল, এফএফএমএম, আইআইএমএম'কেও সহযোগিতা করছি।

ইতিপূর্বে আইসিজে ১৭ জন বিচারপতির সর্বসম্মতিক্রমে রোহিঙ্গায় শান্তি স্থাপনের লক্ষ্যে কয়েকটি রায় দিয়েছে। আদালতের প্রধান বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আদালতের এই রায়টি পড়ে শোনান। আদালত যে অন্তর্বর্তী আদেশ দেয়, তার মাঝে রয়েছে :

১. গণহত্যাসহ সব নিপীড়ন থেকে রোহিঙ্গাদের সুরক্ষা দেয়া।

২. রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক, আধাসামরিক অথবা এ জাতীয় থেকে সংস্থা এমন কোনো ব্যবস্থা বা কাজ করবে না যাতে মিয়ানমারের পরিস্থিতির আরও অবনতি ঘটে।
৩. গণহত্যার কোনো আলামত নষ্ট না করা।
৪. মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সংক্রান্ত প্রতিবেদন প্রতি চার মাস অন্তর অন্তর আন্তর্জাতিক আদালতের কাছে পেশ করতে হবে।

আইসিজের এই অন্তর্বর্তী রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। মিয়ানমার এ আদেশ মানতে বাধ্য।

কিন্তু তারপরও চলছে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গাদের উপর নির্যাতন। আজও মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে নিহত হয়েছেন শিশুসহ পাঁচজন। আহত হয়েছেন আরও অনেক রোহিঙ্গা।

বার্তা সংস্থা রয়টার্স এর মাধ্যমে বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মুখপাত্র খিন থু খা এবং আঞ্চলিক এমপি তুন থার সেইন বলেন, গত শনিবার রাখাইনের ‘এমরাউক ইউ’শহরের একটি মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় বিদ্রোহীরা। এর পর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে যায় বিদ্রোহীদের।

এমপি তুন থার সেইন ও গ্রামবাসী জানান, হামলায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ বছরের এক শিশুও রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা