জাতীয়
পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের কিছু মিডিয়ায় তারেক রহমানের বক্তব্যের ভুল ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য ভারতের কয়েকটি মিডিয়া ভুল ব্যাখ্যা করেছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

রোববার (২২ নভেম্বর) গণমাধ্যমকে তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি। তাই ভারতের কয়েকটি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

মুখপাত্র বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা’ বিভিন্ন মহাদেশে বেপরোয়াভাবে তৎপরতা চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তাদের চালানো গুরুতর সহিংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন দেশে গুরুতর নিরাপত্তা সমস্যার সৃষ্টি করছে। তাদের নৃশংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসী বাংলাদেশিদেরও নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করছে। এই বিপদ আরও বিস্তৃত হওয়ার আগেই তা নির্মূলে সব দেশের দায়িত্ব রয়েছে।

গত বৃহস্পতিবার লালমনিরহাটে এক জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও অগ্নিসংযোগ ও সহিংসতার রাজনীতি শুরু করেছে। এর বিরুদ্ধে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলে‌ন, ১৬ বছর জোর করে দেশ শাসনের পর সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তি‌নি বলেন, গত কয়েক দিনে তারা যেসব কর্মকাণ্ড চালিয়েছে, তা সবাই দেখেছেন। দেশ ছেড়ে পালিয়েও তারা অগ্নিসংযোগ ও মানুষ হত্যার রাজনীতিতে ফিরে এসেছে। পেছন থেকে হামলা চালিয়ে মানুষ হত্যা করছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা