সারাদেশ

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

রাজশাহী ব্যুরো

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা এবং বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মাস্টারশেফ রেস্টুরেন্টের ব্যাংকোয়েট হলে ‘জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাস্তবতা বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নীতিনির্ধারক, সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সংলাপ ও সমন্বয় তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সভায় রাজশাহীর ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি, স্থানীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং সাধারণ মানুষের জ্বালানিসংক্রান্ত দাবিনামা নিয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া সেচ, কৃষি, মৎস্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে জ্বালানির ভূমিকা, সৌরশক্তি, ছাদভিত্তিক সোলার, কমিউনিটিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ, নারী ও তরুণদের অংশগ্রহণ এবং সবুজ উদ্যোক্তা তৈরির সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের আয়োজন রাখা হয়।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ মতামত দেন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) উপদেষ্টা কমিটির সদস্য মোহাম্মদ আলাউদ্দিন। তিনি সাবেক চেয়ারম্যান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), সাবেক অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ এবং বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাবেক রেক্টর।

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবর্তন, হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোর্স (হেডস) এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি) যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে। এতে সার্বিক সহযোগিতা করছে একশনএইড বাংলাদেশ।

আয়োজকদের প্রত্যাশা, নবায়নযোগ্য জ্বালানিকে কেন্দ্র করে জনগণকেন্দ্রিক সমাধান ও আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা