সারাদেশ
সহযোগিতায় বিরোধীদলীয় নেতারা

মোংলায় ইয়াবার বিস্তৃত নেটওয়ার্ক, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী কবির

মাসুদ রানা, মোংলা(বাগেরহাট)

বাগেরহাটের মোংলায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কবির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় প্রভাব ও বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে স্থলপথের পাশাপাশি মোংলা নদীতে অবস্থানরত কার্গো জাহাজের নাবিকদের কাছেও ইয়াবা সরবরাহের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় কয়েকজন বিরোধীদলীয় রাজনৈতিক নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে।

জানা গেছে, কবির মোংলা পৌর শহরের আবসার উদ্দিন সড়কের বাসিন্দা। শহরের কুমারখালী, কমলার মোড়, জয়বাংলা, আনসার ক্লাব ও ছাড়াবাড়ি সহ বিভিন্ন এলাকায় তাঁর মাদকের নেটওয়ার্ক বিস্তৃত বলে অভিযোগ রয়েছে। বিদেশি জাহাজ থেকে পাচার হয়ে আসা হুইস্কি তার মাধ্যমে ক্রয় বিক্রয়ও করা হয় এমন অভিযোগ রয়েছে কবিরের নামে।

স্থানীয় মাদ্রাসা রোডের কয়েকজন ব্যবসায়ীর দাবি, মাদ্রাসা রোড থেকে কুমারখালীর ভাঙার মাথা পর্যন্ত এলাকায় নাম-পরিচয় গোপন রেখে প্রায় ২০ থেকে ২৫ জন খুচরা মাদক বিক্রেতা সক্রিয় রয়েছেন।

স্থানীয় একাধিক সূত্র এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা মাদক বিক্রেতা ও মাদকসেবীর দাবি, কবির একসঙ্গে ১০০ থেকে ৫০০ পিস পর্যন্ত ইয়াবা পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নদীপথে মাদক সরবরাহের ক্ষেত্রেও অভিনব কৌশল ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতা আলমের ছেলে হাসিবের একটি ট্রলার ব্যবহার করে মোংলা নদীতে অবস্থানরত কার্গো জাহাজের কয়েকজন নাবিকের কাছে ইয়াবা পৌঁছে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বর্তমান বিরোধী দলের কয়েকজন ওয়ার্ড পর্যায়ের নেতা কবিরকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে চিহ্নিত মাদক কারবারি এবং তাঁদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনা হবে।

মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, তরুণ প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক নির্মূল করা জরুরি। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রভাবশালীই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদক কারবারিদের আইনের আওতায় আনতে হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা