সারাদেশ

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

মাহাদী হাসান, বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্রিগেমস-২০২৬’ উপভোগ করতে আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত এই ক্রীড়া উৎসবে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর এই আগমন ও ক্রীড়া উৎসবকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সংসদ সদস্যগণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভেন্যু প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা এবং ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২২ বছর পর হাওর-বাঁওড়ের এই জেলায় তাঁর আগমনের খবরে স্থানীয় ক্রীড়ামোদী, সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

স্থানীয় প্রশাসন ও আয়োজক সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে সুনামগঞ্জ স্টেডিয়ামে ঐতিহ্যবাহী কুস্তিখেলা ছাড়াও কান্ট্রিগেমস-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা