সারাদেশ

ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয়তাবাদী প্রচার দলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় থানার সম্মুখে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা জাতীয়তাবাদী প্রচার দলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ মণ্ডল, মিজানুর রহমান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাশার, পৌর বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, মাদিলা হাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি নেতা আবু শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব মাহাবুব আলম মিলন প্রমুখ।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি তোফায়েল আহম্মেদ এর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে কেক কেটে জাতীয়তাবাদী প্রচার দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

‘প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি’

অভিনয় দক্ষতা ও পর্দার উপস্থিতি দিয়ে ধীরে ধীরে ঢালিউডে নিজের জায়গা পোক্ত কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা