আন্তর্জাতিক
করোনাভাইরাস

কাতারে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের কাতারে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দোহা।

রয়টার্স জানায়, বাংলাদেশ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছে- চীন, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সিরিয়া, মিসর, লেবানন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন ও থাইল্যান্ড। এছাড়া সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে ইতালির সঙ্গে বিমান চলাচল স্থগিত করেছে দেশটি। কাতারে গতকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ জন।

আলজাজিরা জানায়, কাতারে প্রতিবেশি দেশ ইরানে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৯৪ জন। করোনার উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালীর পর ইরানে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৬।

সৌদি আরবে এখন পর্য‌ন্ত ১১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা