আন্তর্জাতিক

করোনায় ইতালির অবস্থা ভয়াবহ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চীনের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আড়াইশ জন। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৬৬ জনে।

ইতালিতে শনিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৪৩৯ জন।

খাবার ও ওষুধের দোকান ছাড়া সব দোকান-পাট, শপিংমল এমনকি রোমের সব ক্যাথলিক চার্চ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অতি প্রয়োজন ছাড়া বাসার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

ইতালির পরে সবচে ঝুঁকিতে রয়েছে ইরান। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৫১৪ জন। আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৬৪ জন।

সারা বিশ্বে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ ৪৫ হাজার ৬৮১ জন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩২ জন।

এখন পর্যন্ত বিশ্বের ১৪৫ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা