আন্তর্জাতিক

করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়ালো

সান নিউজ ডেস্ক:

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৭১ জন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৯৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৯১ জন।

শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তাছাড়া ওয়ার্ল্ডোমিটারের তথ্যও তাই বলছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে ইতালিতে একদিনে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জনে দাঁড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৮৬ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪ হাজার জন। মারা গেছেন ১৭ শ জন।

এ ছাড়া স্পেনে একদিনে ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটিতে এরিমধ্যে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। করোনার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। আর মারা গেছেন ৩ হাজার২৯৫ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা