আন্তর্জাতিক

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়ালো

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ সংক্রমিত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত মারা গেছে ৭৩৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জনে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ২৭৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৮৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩৪৪ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের উপরে এমন দেশের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে কম সুস্থ হয়েছে।

আক্রান্তদের মধ্যে অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে এক হাজার ৫৫৯ জন। তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে চিকিৎসকরা।

দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের জন্য পরীক্ষা করা হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৯৭৪ জন।

মহামারি আকারে ছাড়িয়ে পড়া করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৩ হাজার ৬৩৩ জন। আজ আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৮৯০ জন। নতুন করে মারা গেছে ২ হাজার ৫৬ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজারেরও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা