আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে আরও ১১ বাংলাদেশির মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে গতকাল আরও ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র নিউইয়র্কেই মারা গেছে ১০ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১২২ জন বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটলো।

নিউইয়র্ক শহরেই করোনায় দুই নারীসহ সাতজন,আপস্টেট বাফেলো সিটিতে দুজন এবং নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডে একজন মারা গেছেন।

নিউইয়র্ক শহরে মারা যাওয়া সাত বাংলাদেশি হলেন- নিউইয়র্ক ট্রাফিক পুলিশের সদস্য জয়দেব সরকার, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা খন্দকার মোসাদ্দেক আলী, আসাদুজ্জামান লালা, দেওয়ান আফজাল চৌধুরী,শারমীন আহমেদ চৌধুরী নীলা,আজিজুন্নেসা ও খন্দকার সাদেক।

এছাড়া নিউইয়র্কের আপস্টেট বাফেলো সিটিতে মোহাম্মদ জাকির ও সামসুস জহির এবং নিউইয়র্ক সিটির পাশের শহর লং আইল্যান্ডের বাসিন্দা সিলেটের একটি চা বাগানের সাবেক জেনারেল ম্যানেজার এ জামান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ২১ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে অন্তত সাড়ে ৫ লাখ। সুস্থ্য হয়েছে ২১ হাজারের বেশি। সবচে বেশি মারা গেছে নিউইয়র্কে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা