আন্তর্জাতিক

আফগানিস্তানে বাংলাদেশি আইএস নেতা গ্রেফতার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ আইএসআইএস খোরাসানের দুই শীর্ষ নেতাকে আটক করার তথ্য প্রকাশ করেছে। আটককৃত শীর্ষ এ দুই জঙ্গি নেতার মধ্যে একজন বাংলাদেশের অধিবাসী রয়েছে বলে আফগানিস্তানের গোয়েন্দা বিভাগ দাবি করেছে।

খবর খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, আটক আইএসআইএস শীর্ষ দুই নেতার মধ্যে বাংলাদেশের অধিবাসীর নাম মোহাম্মাদ তানভীর।

আফগানিস্তান কর্তৃপক্ষ জানায়, তানভীর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবাসী ঈসা পাঞ্জাবির কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। সে আইএসআইএস-এর তথ্য ও যোগাযোগ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করতো।

দেশটির ন্যাশনাল ডাইরেক্টর অব সেক্রেটারি (এনডিএস) জানায় আফগান গোয়েন্দা সংস্থা ওমর, আহমেদ ও নাসিরের সহযোগী হিসেবে মোহাম্মদ তানভীরকে গ্রেফতার করে। সে আইএসআইএস খোরাসানের শীর্ষ নেতাদের মধ্যে গোপনীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করত।

এদিকে তানভীরের পাশাপাশি গ্রেফতার হওয়া আরেক শীর্ষ আইএসআইএস নেতা আলী মোহাম্মদ সংগঠনটির রশদ সরবরাহ নিশ্চিতের দায়িত্বে ছিল। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইএসআইএস-এর অর্থনৈতিক সহায়তা লাভের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত এই শীর্ষ জঙ্গি নেতা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা