আন্তর্জাতিক

করোনার মাঝেও উ: কোরিয়ার কাণ্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত বিশ্বে সকল মানুষ। এই ভাইরাসে বুলেটের গতিতে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বের যখন এমন সংকটময় পরিস্থিতি ঠিক তখন দফায় দফায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার কোরীয় দ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

কয়েক দফা উৎক্ষেপণ করা এসব ক্ষেপণাস্ত্র স্বল্প মাত্রার বলে জানানো হয়েছে। দক্ষিণের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রমের দিকে তারা নজর রাখছে।

এর আগে, গত ২৯ মার্চ দুই দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। তার আগে গত ২১ মার্চ আরও দু'টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা