কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ৭ 
আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযানে নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বাহিনীর অভিযানে জম্মু-কাশ্মীরে সাতজন নিহত হয়েছেন। অভিযানে চার সেনা সদস্য আহত হয়েছেন বলে হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে। নিহতরা সবাই জঙ্গি বলে দাবি করেছে ভারতীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত ৮ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে সেনা অভিযান চালানো হয়। তারা একটি মসজিদের মধ্যে লুকিয়ে ছিল। সেখানে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে মসজিদের মধ্যেই পাঁচজন নিহত হন। আহত অবস্থায় দুইজন সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের ধাওয়া করে পুলওয়ামার ত্রালে হত্যা করা হয়।

পুলিশ জানায়, জঙ্গিরা আল-কায়দার একটি শাখা সংগঠন আনসার গাজওয়াত উল হিন্দ নামে একটি সংগঠনের সদস্য।

পুলিশের আইজি বিজয় কুমার জানান, প্রথমে পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য খবর পাঠানো হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ করতে চাননি। এরপর জঙ্গিদের বের করে নিয়ে আসার জন্য কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা