সারাদেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচন

জয়ী হলে ভেদুরিয়াকে মডেল হিসেবে গড়ে তুলব: জাকির হোসেন

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই গণসংযোগ, মতবিনিময় সভা, দোয়া-মোনাজাত ও মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন তাঁরা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট উত্তর চর ভেদুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ জাকির হোসেন।

সভায় জাকির হোসেন বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেব।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় জনগণও তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে দাবি করেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে জাকির হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এসব ত্যাগ, শ্রম ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বিএনপি তাঁকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উৎসাহে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

নির্বাচিত হলে ভেদুরিয়া ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জাকির হোসেন বলেন, ভবিষ্যতে এ ইউনিয়নে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়ীরা যাতে নির্ভয়ে এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সে জন্য তাঁদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি। স্থানীয় মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে ভেদুরিয়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই তাঁর লক্ষ্য।

মতবিনিময় সভায় ভেদুরিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভা শেষে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফজলুল হক গরামীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মাঝিসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রাসেল।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা