আন্তর্জাতিক

চলন্ত ট্রেনে প্রেম,প্রেমিকাকে নিয়ে বাড়ি ফিরল, অতঃপর..

আন্তর্জাতিক ডেস্ক: চলন্ত ট্রেনে প্রথম আলাপ, সেখানেই প্রেম। এরপর একে অপরের হাত ধরে সারাজীবন একসঙ্গে পথ চলার প্রতিশ্রুতি। সেটি বিশ্বাস করে সরাসরি অপরিচিত যুবতীকে ঘরে নিয়ে তোলেন যুবক।

কিন্তু চার দিন পর ঘটে বিপত্তি। ছেলেটির অনুপস্থিতির সুযোগে লক্ষাধিক টাকার গহনা নিয়ে পালিয়ে যায় ওই যুবতী।

বৃহস্পতিবার (৩ জুন) ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ের কোয়ার্শি থানা এলাকায় ঘটেছে এ ঘটনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার পর থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ না নিয়েই তাকে ফিরিয়ে দেয় পুলিশ। পরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন যুবক। ঘটনার পর থেকে ওই যুবতীকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে যুবকটি।

স্থানীয় সূত্র জানা গেছে, কোয়ার্শি থানার বাসিন্দা ওই যুবক একটি বেসরকারি সংস্থায় কর্মরত। দেড় মাস আগে অফিসের কাজে ট্রেনে দিল্লি গিয়েছিলেন। ফেরার পথে ট্রেনে পরিচয় হওয়া প্রেমিকাকে নিয়ে উত্তরপ্রদেশের বাড়িতে ফিরেন।

সেখানেই দুজনে একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু চার দিনের মাথায় বাড়ির সব গহনা নিয়ে পালান প্রেমিকা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা