আন্তর্জাতিক

নিখোঁজ কিম, উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষের শঙ্কা!

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কোন খোঁজ পাচ্ছে না যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটাই বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ফক্স নিউজকে পম্পেও জানান, আমরা কিম জং উনকে এখনও দেখিনি। আজ পর্যন্ত তার কোন প্রকার সংবাদ আমাদের কাছে নেই। আমরা খুব গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এছাড়া চীনের সাথে উত্তর কোরিয়া সীমান্তের এলাকাগুলোতেও পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, সেখানে দুর্ভিক্ষের ঝুঁকি রয়েছে। আমরা প্রত্যেকটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি।

কেন উত্তর কোরিয়ায় খাদ্য সংকট দেখা দিতে পারে এই বিষয়ে পম্পেও বিস্তারিত ব্যখা দেননি। তবে ধারণা করা হচ্ছে, খাদ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল উত্তর কোরিয়া। করোনা মহামারির মধ্যে চীনের খাদ্য সরবরাহ থেমে গেলে উত্তর কোরিয়া বিপাকে পড়বে। ১৯৯০ সালে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে প্রায় ১১ লাখ মানুষ মারা যান।

উল্লেখ্য, সম্প্রতি শোনা গিয়েছিল যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। পরে মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়ার থেকে কোন প্রকার ঘোষণা বা তথ্য পাওয়া যায়নি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা