আন্তর্জাতিক

ইসরাইলে ‘মুসার লাঠি’র সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলে মুসার লাঠি নামে একটি হ্যাকার গ্রুপ বড় রকমের সাইবার হামলা চালিয়েছে। দ্য রেকর্ডের এক প্রতিবেদনের এসব কথা বলা হয়েছে।

মুসার লাঠি সংগঠনটি জানায়, তারা ইসরাইলের বড় বড় কোম্পানির সার্ভার ভেঙে দিয়েছে এবং বর্তমানে তাদের হাতে ইসরাইলের গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্যচিত্র রয়েছে, যা প্রকাশ করা হতে পারে।

মুসার লাঠি নামের হ্যাকার গ্রুপটি সোমবার জানিয়েছে, তারা ইসরাইলের বহু প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য তারা হাতিয়ে নিয়েছে।

হ্যাকার গ্রুপটি আরও জানায়, তাদের হাতে ইসরাইলের এয়ারবোর্ন ম্যাপিং সার্ভের তথ্য চলে এসেছে এবং ইহুদিবাদী ইসরাইলের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনের থ্রিডি ছবি রয়েছে।

মুসার লাঠির দাবি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে যেসব স্থাপনার এরিয়াল ইমেজ পাওয়া কঠিন, তাদের হাতে এখন ইসরাইলের সেসব গুরুত্বপূর্ণ তথ্যও এসে পৌঁছেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলের মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্ত...

কাজের গতি কমাতে চান কৃতি শ্যানন

অভিনয় দক্ষতা, গ্ল্যামার, আকর্ষণীয় নাচ এবং নিখুঁত ফিটনেসের জাদুতে ভক্তদের হৃদয়...

বুরকিনা ফাসোর সামরিক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত

এক নজরে বুরকিনা ফাসোর নতুন সিদ্ধান্ত ও পরিস্থিতি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে দ্রুতই নতুন আইন হবে: আইজিপি

চাঁদাবাজি শক্ত হাতে নির্মূলে শিগগিরই নতুন আইন আসতে...

জর্ডনের গির্জায় মুহুর্মুহু গুলিবর্ষণ, অতর্কিত হামলায় মৃত্যু ৬ জনের!

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে খ্রিস্টান সম্প্রদায়ের একটি উপাসনালয়ে সশস্ত্র হামলার...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা