ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

সন্ত্রাসীদের গুলিতে ৫ পাকসেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম জেলা সীমান্তের একটি চৌকিতে রোববার সন্ত্রাসী গোষ্ঠীর গুলিবর্ষণে পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর দ্বিতীয় দফায় এ ধরনের হামলার ঘটনা ঘটলো।

এক বিবৃতিতে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, কুররাম জেলায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর সন্ত্রাসীরা আফগানিস্তানের অভ্যন্তর থেকে হামলা চালিয়েছে।

কাবুলের পতনের পর আফগান তালেবানের আনুগত্য স্বীকার করা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তান তালেবান, এই হামলার দায় স্বীকার করেছে।

তবে আফগান সরকার তাদের ভূখণ্ড থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

তালেবান সরকারের উপ-মুখপাত্র বিলাল করিমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা অন্যান্য দেশকে, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি যে, তাদের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা