আন্তর্জাতিক

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেল উত্তর কোরিয়া

সান নিউজ ডেস্ক: প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেল উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যমের গত শনিবারের (১১ জুন) খবরে জানা যায়, অভিজ্ঞ কূটনীতিক শোয়ে সন-হুই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এএফপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সালমান খানকে হত্যার চেষ্টা!

এতদিন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দেশটির সামরিক কর্মকর্তা রি সন গোয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন শোয়ে সুন- হুই। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে দেশের কূটনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন রি সন গোয়ান।

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের বৈঠকে চোয়েকে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে উচ্চশিক্ষিত শোয়ে সুন-হুই কোরিয়ান ভাষার পাশপাশি ইংরেজিতেও দক্ষ। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠকে করতে কিম জং উনের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে গিয়েছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে।

কোনো সিদ্ধান্ত এবং চুক্তি ছাড়াই শেষ হয়েছিল সেই বৈঠক, এবং এজন্য সেসময় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল উত্তর কোরিয়া।

বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে এজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে শোয়ে বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের প্রস্তাব বাতিল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সোনালী সুযোগ হাতছাড়া করল।’

সম্প্রতি পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক বেশ স্থবির পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে কয়েকবার কিমের উদ্দেশে আহ্বান জানিয়েছে, তবে সেসব আহ্বানে সাড়া দেননি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

আরও পড়ুন: কারও কাছে মাথানত করিনি

এদিকে, চলতি বছরের গত ৫ মাসে উত্তর কোরিয়া ৬টি বিভিন্ন পাল্লার পারমাণবিক অস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। এসব অস্ত্রের মধ্যে শক্তিশালী আন্তমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রও রয়েছে।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা সম্প্রতি বলেছেন— বর্তমানে উত্তর কোরিয়া সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তার জেরে যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমনটা ঘটলে জোরালো প্রতিক্রিয়া জানানো হবে।

এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়ার পররাষ্টমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন শোয়ে সন-হুই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা