রাশিয়ায় সৌদি যুবরাজের ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ
আন্তর্জাতিক

রাশিয়ায় সৌদি যুবরাজের ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ

সান নিউজ ডেস্ক: প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সৌদি আরবের এক যুবরাজ রাশিয়ায় গোপনে ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছেন । । চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে রাশিয়ার তিনটি বড় জ্বালানি সংস্থায় গোপনে এই অর্থ বিনিয়োগ করেন তিনি।

আরও পড়ুন: সংসদ ভবন চত্বরে স্পিকার-ডেপুটি স্পিকারের বাড়ি বৈধ

মূলত ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নিয়ন্ত্রিত বিনিয়োগ সংস্থা কিংডম হোল্ডিং কোম্পানির মাধ্যমে বিপুল এই অর্থ বিনিয়োগ করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাজপ্রম, রোসনেফ্ট এবং লুকোইল নামে রাশিয়ার তিনটি জ্বালানি সংস্থায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে প্রিন্স আলওয়ালিদ বিন তালালের নিয়ন্ত্রিত সংস্থা। ব্যাপক এই বিনিয়োগের মাধ্যমে সৌদি সম্ভবত সেখানে অবমূল্যায়িত সম্পদ খুঁজছিল।

মূলত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরে অনেক পশ্চিমা দেশ রুশ জ্বালানি সংস্থা এবং তাদের নির্বাহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।রয়টার্স বলছে, গত ফেব্রুয়ারি মাসে গ্যাজপ্রমের গ্লোবাল ডিপোজিটরি রসিদগুলোতে ১২৭ কোটি রিয়াল বা ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। একইভাবে জ্বালানি সংস্থ রোসনেফ্ট-এ বিনিয়োগ করা হয় ১৯৬ মিলিয়ন রিয়াল বা ৫২ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: ঢাকায় বিআরটি কাজ আপাতত বন্ধ থাকবে

এছাড়া সৌদি এই প্রতিষ্ঠানটি গত ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে লুকোইলের ইউএস ডিপোজিটরি রসিদে ৪১০ মিলিয়ন রিয়াল বা ১০৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। সাম্প্রতিক বিনিয়োগের বিশদ বিররণ প্রকাশের অংশ হিসাবে গত রোববার এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে নির্দিষ্ট এই বিনিয়োগের কোনো কারণ উল্লেখ করেনি সংস্থাটি।

কিংডম হোল্ডিং কোম্পানির ১৬.৯ শতাংশ সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের মালিকানাধীন। আর সার্বভৌম এই সম্পদ তহবিলের প্রধান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হলেও এর বিনিয়োগের বিবরণ আগে প্রকাশ করা হয়নি।রয়টার্স বলছে, ১৯৯০ এর দশকে সিটিগ্রুপ ইনকর্পোরেটেডের মাধ্যমে সফল হওয়ার পর ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। এছাড়া অ্যাপল ইনকর্পোরেটেডের প্রথম দিকের বিনিয়োগকারীও ছিলেন তিনি।

এমনকি উবার টেকনোলজিস থেকে টুইটার-এর মতো কোম্পানিতে বিনিয়োগ করে কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন সৌদি আরবের এই ধনকুবের যুবরাজ।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো এখন পর্যন্ত নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টা করেছে। এসব দেশের ওই নিরপেক্ষ অবস্থান কার্যত পশ্চিমা কর্মকর্তাদের হতাশ করেছে।

আরও পড়ুন: পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

কারণ ইউক্রেনে আগ্রাসনের কারণে পশ্চিমা বহু দেশ রাশিয়াকে বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। এক্ষেত্রে সৌদিসহ উপসাগরীয় দেশগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টায় পশ্চিমাদের কার্যত হতাশই হতে হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা